Saturday, May 16, 2015

তঁiরারা উঠেছে জেগে

চেয়েছিলাম, পূর্নিমার্ চাঁদ আঁকতে
কিন্তু হটাৎ করে দোয়াতের কালিটা
ছড়িয়ে পড়ে আমার খাতার ওপর। ..
আমি দেখি, আমার জোত্স্না ভরা রাত্রি
অমাবস্যার আধারে গেছে ভরে।...
মনের আধার যখন ঘন হচ্ছে ..
 দেখি টেবল এর এক কোনে
কিছু সাবুদানা রয়েছে পড়ে। ..
আমি সেই সাবুদানাগুলো
একটা একটা করে, ছড়িয়ে দিলাম
আমার কালিভরা কাজল রঙা কাগজের ওপর। ...
অবাক হয়ে দেখি, আমার অমাবস্যার রাত্রি আলোয় আলোকিত
একটা একটা করে তঁiরারা উঠেছে জেগে
অন্ধকার রাত্রি আলোকিত করে। ..

No comments: